-->
your code goes here
কলকাতা রঙ্গ. Created by Techly420
¯\_(ツ)_/¯
Something's wrong

We can't seem to find the page you are looking for, we'll fix that soon but for now you can return to the home page

Bookmark

রিজার্ভ ব্যাংক

ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ বলে বাণিজ্যিক ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকি করতে ভারতীয় রিজার্ভ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্ষমতা প্রত্যক্ষ নিরীক্ষণ ও পরোক্ষ পর্যবেক্ষণ দ্বারা প্রয়োগ করা হয়ে থাকে।

১৯৯৩ সাল অবধি বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকির কাজ ব্যাংকিং পরিচালনা ও বিকাশ বিভাগ করে এসেছে। পরবর্তী কালে ব্যাংক পর্যবেক্ষণ বিভাগ স্থাপিত হয়েছিল ব্যাংকিং পরিচালনা ও বিকাশ বিভাগের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকের তদারকির কার্যভার নিজেদের হাতে তুলে নিতে। সব ঋণদাতা সংস্থা অর্থাত্‍ ব্যাংক, উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান (ডেভেলপমেন্টাল ফাইন্যান্স ইন্সটিটিউশন), ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদির পূর্ণ ও সঠিক তদারকির জন্য এক আর্থিক পর্যবেক্ষণ বোর্ড (বোর্ড ফর ফাইন্যান্সিয়াল সুপারভিশন - বি-এফ-এস) গঠিত হয়েছে নভেম্বর ১৯৯৪ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাহায্যে।



বিশেষ করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তদারকির দিকে লক্ষ্যে রেখে আগস্ট ১৯৯৭-এ পর্যবেক্ষণ বিভাগকে দুটিভাগে বিভক্ত করা হয়েছে এইভাবে - ব্যাংক পর্যবেক্ষণ বিভাগ ও ব্যাংক বহির্ভূত পর্যবেক্ষণ বিভাগ। এই দুই বিভাগ যথাক্রমে ব্যাংক ও উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তদারকি করে থাকে। এই দুই বিভাগই আর্থিক পর্যবেক্ষণ বোর্ড (বোর্ড ফর ফাইন্যান্সিয়াল সুপারভিশন - বি-এফ-এস) -এর অধীনে কাজ করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন