-->
your code goes here
কলকাতা রঙ্গ. Created by Techly420
¯\_(ツ)_/¯
Something's wrong

We can't seem to find the page you are looking for, we'll fix that soon but for now you can return to the home page

Bookmark

খোকা ৪২০

এই সপ্তাহেই মুক্তি পেয়েছে খোকা ৪২০৷ খোকাও কিন্ত্ত আকাশে ওড়ে, একসঙ্গে প্রায় একশো লোককে কাবু করে দেয়, ভালোকে রক্ষা করে আর খারাপকে ধ্বংস করে দেয়৷ এই ছবিটা অনেকটা প্যাকেজ ডিল-এর মতো৷ সিনেমাটা দেখলে দুটো ধামাকা গান, বেশ কিছু অতিবাস্তব মারপিটের দৃশ্য, দুজন গ্ল্যামারাস নায়িকা আর হ্যান্ডসম হিরোর কম্বিনেশন পাবেন৷ নাহ্! শুধু অভিনয়ে জনারের ছবি উতরোয় না৷

কৃষ (দেব) বিখ্যাত ইন্ডাসট্রিয়ালিস্টের ছেলে৷ পুরো নাম কৃষ্ণ৷ কিন্ত্ত যুগের সঙ্গে মানানসই করতে সে নিজের নাম ছোট করে নিয়েছে৷ তবে মায়ের কাছে সে 'খোকা'-ই৷ তা এই খোকার কাজ কী? ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বলতে পারেন৷ মেঘনা (নুসরত) নামক সুন্দরী বান্ধবীও রয়েছে তার৷ বাবা-মা দুজনেরই খুব পছন্দ মেঘনাকে৷ হঠাত্ই মেঘনার এক বান্ধবী ভূমি (শুভশ্রী) গভীর সমস্যায় পড়ে৷ সেই সমস্যা থেকে ভূমিকে বাঁচাতে মেঘনা নিজেই কষকে ভূমির নকল প্রেমিক সাজিয়ে পাঠায় মেঘনার বাড়িতে৷ এরকম বোকা কোনও মেয়ে আছে কি? কিন্ত্ত আরাম আর যুক্তি তো আর একসঙ্গে যায় না৷

খোকা ৪২০ এ আরামটাই আসল৷ তারপর নানাভাবে কৃষ পরিবারের সব্বার মন জিতে নেয়৷ ভূমির দাপুটে বাবা (তাপস পাল) আর কাকার (রজতাভ দত্ত) দীর্ঘদিনের শত্রুতা ঘুচিয়ে পুরো পরিবারকে এক করে দেয়৷ আর এই সব কিছুতে সে পায় ভূমির দাদুর (হারাধন বন্দ্যোপাধ্যায়) সাহায্য৷ কৃষমুগ্ধ পরিবারের সবাই যখন ভূমি আর কৃষের বিয়েটা মেনে নেয় সমস্যায় পড়ে মেঘনা, কৃষ আর ভূমি৷ তাহলে? শেষ পর্যন্ত বিয়েটা হয় কার সঙ্গে? নাহ্, উত্তরটা আমি মোটেই বলব না৷



যাঁরা 'হুক্কাবার' বা 'বালমা' পছন্দ করেন তাঁদের কিন্ত্ত 'গভীর জলের ফিশ' আর 'ম্যাড' গানটাও বেশ লাগবে৷ কী ভুরু কুঁচকালেন কেন? আরে না দেখে সমালোচনা করলেই চলবে নাকি? সিনেমা দেখার মূল কারণটা কী? উপভোগ করা, তাই তো? এই ছবিটা কিন্ত্ত আদ্যোপান্ত উপভোগ্য৷ কোনও সম্পর্কের টানাপোড়েন নেই, একজন স্বামী আর তাঁর পাঁচজন বউয়ের আবেগঘন কোনও দৃশ্য নেই, কোনও সোশ্যাল মেসেজও নেই৷ দেখুন, উপভোগ করুন, আর? ভুলে যান, আবার কী?

খোকা বলে তো আর সাত খুন মাফ নয়৷ তাই যখন 'প্রেম' কে 'পেম' বলেন তিনি, প্রার্থনাকে 'পারথনা'-কানের মধ্যে যেন সূচ বিঁধতে থাকে৷ খোকা তো, হয়তো এখনও ভালো করে বোল ফোটেনি৷ কে জানে! গ্রাম মানেই গরুর গাড়ি আর বোঝাই করা কলসি-হাঁড়ি, এই ছকটা ভাঙলে মনে হয় ভালো হত৷ সব চরিত্রগুলো এত উচ্চগ্রামে কথা বলে যে আপনার বিপি হাই-ও হয়ে যেতে পারে৷ তাই সতর্ক থাকবেন আগে থেকেই৷ দুটো অ্যাকশন দৃশ্যে 'খিলাড়ি ৭৮৬' ছায়া রয়েছে৷ আর মূল গল্প? হ্যাঁ তাতেও রয়েছে অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'ঢাই অকশর প্রেম কি'-র আভাস৷
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন