-->
your code goes here
কলকাতা রঙ্গ. Created by Techly420
¯\_(ツ)_/¯
Something's wrong

We can't seem to find the page you are looking for, we'll fix that soon but for now you can return to the home page

Bookmark

সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতা

সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার সবচেয়ে বড় ও পুরান চার্চ গুলোর মধ্যে অন্যতম। সুউচ্চ ছাদ, ভেতরের নিরব ও অসাধারণ পরিবেশ কেমন যেন আত্মনিমগ্ন করে তোলে। পরিবেশটাই এমন- চুপচাপ বসে থাকতে ভাল লাগে। এই গির্জার অভ্যন্তরের স্থাপত্য এবং অলঙ্করণ খুবই সুন্দর। ভেতর থেকে রঙীন কাচের জানালা চমৎকার দেখায়। অপরূপ মূর্তি এবং ফ্লোরেন্সীয় রেনেসাঁস মুরাল ও ফ্রেস্কো (দেওয়াল চিত্র) দারুন। চিত্রের মাধ্যমে সেন্ট পলের জীবন ও কর্ম এ গির্জায় বর্ণিত হয়েছে। বিশপ উইলসন এই গির্জার ভূগর্ভস্থ কক্ষে চিরনিদ্রায় শায়িত আছেন (তিনিই এ ক্যাথিড্রালের উদ্বোধক ছিলেন) ।

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রানী ভিক্টোরিয়ার প্রেরিত একটি ধাতব মানপত্র এখানে প্রদর্শিত হয়। ভেতরে ছবি তোলা পুরোপুরি নিষেধ। সেন্ট পলস ক্যাথিড্রালের গম্বুজ ও বুরুজসমূহ নরউইচ ক্যাথিড্রালের অনুকরণে নির্মিত। ১৮৯৭-এর ভূমিকম্পে এর গম্বুজ ধ্বংস হয়ে গেলে এগুলি পুনরায় নির্মাণ করা হয়। ক্যাথিড্রালটিতে অনেক দুষ্প্রাপ্য চিত্রকর্ম এবং এর একটি ছোট গ্রন্থাগারে প্রাচীন কিছু গ্রন্থ সংরক্ষিত আছে।



এ ক্যাথিড্রালের সম্প্রদায় চার্চ অফ নর্থ ইন্ডিয়া। এটি প্রাচ্যের প্রথম বিশপসম্বন্ধীয় ক্যাথিড্রাল এবং এ ক্যাথিড্রাল উৎসর্গ করা হয়েছে- ‘সন্ত পল’কে। ভবনটির নকশা করেছিলেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিংস-এর মেজর উইলিয়াম নেইম ফর্ব্‌স। নির্মাণে গথিক রিভাইভাল নির্মাণ শৈলী অনুসরন করা হয়েছে। নির্মাণে সময় লেগেছিল ৮ বছর (১৮৩৯ সালে শুরু ও শেষ হয়েছে ১৮৪৭ সালে)। ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন-রবীন্দ্র সদন কমপ্লেক্স ও বিরলা প্ল্যানেটারিয়ামের পাশেই অবস্থিত। ঠিকানাঃ ১-এ ক্যাথিড্রাল রোড,কলকাতা-৭০০০৭১৷ উন্মুক্তঃ সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন