রূপনারায়ণে হারিয়েছে ইলিশ

রূপনারায়ণে কী আর ইলিশ ওঠে? বছর দুয়েক আগেও হেমন্ত-বিকেলে কোলাঘাট বাজারে আচমকা মিলে যেত মাঝারি মাপের ইলিশ। এ বার ঘোর বর্ষাতেও অলীক-ইলিশের দেখা মিলেছে কদাচিৎ। কোলাঘাটের সান্ধ্য-বাজারের খোলা চাতালে কার্বাইডের লম্ফে সেই রূপোলি শস্য চিক চিক করে উঠলেই দাম উঠেছে আটশো থেকে হাজার টাকা কেজি। সাকুল্যে চার-পাঁচশো গ্রাম ওজনের মাছ নিমেষে বিকিয়ে গিয়েছে।



রূপনারায়ণ আর ইলিশের বাস যোগ্য নয়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তিন-তিনটি খাল বেয়ে অবিরাম ছাই-গোলা জল পড়ছে নদীতে। রূপনারায়ণে ইলিশের চেনা আবাসই হারিয়ে গিয়েছে। কাদা হয়ে গিয়েছে নদীর জল। তা আর ইলিশের বাসযোগ্য নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org