ইউরোপীয় কর্মকর্তাদের প্রতিষ্ঠিত ‘ক্যালকাটা আর্ট সোসাইটি’ (১৮৮৯) এবং বাঙালি চিত্রকরদের প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি প্রমোশন অব ফাইন আর্টস অ্যান্ড ন্যাশনাল গ্যালারি’ (১৮৯২) বিলুপ্ত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিগণের সমর্থন ও সাহায্যপুষ্ট বঙ্গীয় কলা সংসদ (১৯০৫) ও টিকে থাকতে ব্যর্থ হয়।
বিশ শতকের কলকাতার সুবিখ্যাত শিল্পকলা সমিতি হচ্ছে ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’ (১৯০৭)। পশ্চিমা রীতির অনুসারীগণ ‘ইন্ডিয়ান একাডেমি অব আর্ট’ (১৯২০) এবং ‘সোসাইটি অব ফাইন আর্টস’ (১৯২১) প্রতিষ্ঠা করেন। অন্যদিকে একটি বিপ্লবী গ্রুপ ‘ইয়াং আর্টস্ট ইউনিয়ন’ (১৯৩১) এবং ‘আর্ট রেবেল সেন্ট্রাল’ (১৯৩৩) গড়ে তোলে। ক্ষণকালীন প্রভাব বিস্তারের পর এসকল অ্যাসোসিয়েশনেরও মৃত্যু ঘটে। ‘একাডেমী অব ফাইন আর্টস’ (১৯৩৩) ব্যতিক্রমভাবে সংগঠনটির সাফল্যময় অস্তিত্ব অব্যাহত রাখে।


একটি মন্তব্য পোস্ট করুন