-->
your code goes here
কলকাতা রঙ্গ. Created by Techly420
¯\_(ツ)_/¯
Something's wrong

We can't seem to find the page you are looking for, we'll fix that soon but for now you can return to the home page

Bookmark

স্টার থিয়েটার

১৮৮৩ সালের দিকে বিখ্যাত অভিনেতা ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এবং বিনোদিনী দাসী স্টার থিয়েটার গড়ে তুলেছিলেন । কারণ গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙ্গালী ব্যবসায়ী প্রতাপচাঁদ জহুরী, যিনি থিয়েটারকে ব্যবসা হিসেবেই দেখতেন । কথিত আছে বিনোদিনীকে থিয়েটার ছেড়ে দিতে ধনী যুবক গুর্মুখ রায়ের ৫০,০০০ টাকার প্রস্তাব দেন । বিনোদিনী প্রস্তাবে না হয়ে বরং বাংলা থিয়েটারের উন্নতির জন্য নতুন থিয়েটার খুলতে রাজি হন এবং একই সাথে গুর্মুখ রায়ের রক্ষিতা হতেও রাজি হন ।

তার অধীনে কাজ করা গিরিশ ঘোষ এবং বিনোদিনী কার পক্ষেই বনিবনা হচ্ছিলনা । তারা আলাদা করে স্টার থিয়েটার গড়ে তোলেন । বিনোদিনী গিরিশচন্দ্র ঘোষ কে নিজের গুরু এবং দেবতা বলে আত্মজীবনীতে উল্লেখ করেন । তাঁর কাছেই তিনি উঁচুমানসম্পন্ন অভিনয় কলা শেখেন । রক্ষিতা হিসেবে তিনি বিনোদিনী দাসীকে গভীরভাবে ভালোবাসতেন । কিন্তু স্টার থিয়েটার গড়ে তোলার জন্যে যিনি অর্থ দিয়েছিলেন, নিজের প্রেমিক গিরিশচন্দ্র ঘোষকে ছেড়ে বিনোদিনীকে তাঁর রক্ষিতা হতে হয় ।



স্টার থিয়েটারে কাজ করার সময় তিনি খ্যাতির তুঙ্গে ছিলেন । এ অবস্থায় গিরিশচন্দ্রসহ তাঁর সহকর্মীদের বিরোধিতার মুখে উক্ত থিয়েটারে বিনোদিনীর পক্ষে তিন বছরের বেশি সময় কাজ করা সম্ভব হয়নি । বিনোদিনীর ইচ্ছা ছিল যে নতুন থিয়েটার তৈরি হবে তা বিনোদিনীর নামে বি-থিয়েটার হবে । কিন্তু কিছু মানুষের প্রতারনার শিকার তিনি হন । যাঁদের মধ্যে তাঁর নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্রও ছিলেন । বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার তৈরি হয় বিনোদিনীর নাম তাতে থাকেনি । এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার ।
১টি মন্তব্য

১টি মন্তব্য

  • Leif Hagen
    Leif Hagen
    ৬ আগস্ট, ২০১১ এ ৬:৩২ PM
    what a grand theater! Lovely to see it at night! how about a photo inside, too? (hint, hint)
    Reply